জামি'আ সিরাজুল উলূম [মাদরাসা] জামি'আ সিরাজুল উলূম [মাদরাসা]

জামি‘আ সিরাজুল উলূম মাদরাসায় আপনাকে স্বাগতম

জামি'আ সিরাজুল উলূমে কুরআন, সুন্নাহ ও ইসলামী মূল্যবোধের আলোকে নূরানী শিক্ষা, হিফজুল কুরআন, কিতাব বিভাগ ও আদব-আখলাকের সমন্বিত শিক্ষা প্রদান করা হয়। অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে শিক্ষার্থীদের আদর্শ মুসলিম হিসেবে গড়ে তোলা আমাদের লক্ষ্য।

জামি‘আ সিরাজুল উলূম সম্পর্কে

জামি‘আ সিরাজুল উলূম একটি দ্বীনি ও শিক্ষামূলক প্রতিষ্ঠান, যেখানে একজন শিক্ষার্থীর জ্ঞানার্জনের পাশাপাশি তার চরিত্র, আদব-আখলাক ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ছোটবেলা থেকেই সুন্দর পরিবেশে দ্বীনি শিক্ষার সঙ্গে প্রয়োজনীয় সাধারণ শিক্ষার সমন্বয় করে সন্তানকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করাই আমাদের অন্যতম লক্ষ্য।

নূরানী কিন্ডারগার্টেন, নাযেরা, হিফজ ও কিতাব—বিভিন্ন বিভাগের মাধ্যমে শিক্ষার্থীদের বয়স ও প্রয়োজন অনুযায়ী পাঠদানের ব্যবস্থা রয়েছে। কুরআন তিলাওয়াত, হিফজ মজবুত করা, বাংলা-আরবি-ইংরেজি ভাষার দক্ষতা, সুন্দর হাতের লেখা এবং আদব-আখলাকের চর্চার পাশাপাশি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশেও আমরা গুরুত্ব দিয়ে থাকি।

আমরা বিশ্বাস করি, একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়তে শুধু ভালো ফলাফলই যথেষ্ট নয়; প্রয়োজন জ্ঞান, নৈতিকতা, শৃঙ্খলা ও ভালো মানুষ হওয়ার শিক্ষা। সেই লক্ষ্যেই অভিভাবকদের আস্থা ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে জামি‘আ সিরাজুল উলূম এগিয়ে চলেছে।

আমাদের শিক্ষা কার্যক্রম

মাদরাসার বিভিন্ন শিক্ষা বিভাগ সম্পর্কে জানুন

01

নূরানী কিন্ডারগার্টেন

শিশুর প্রাথমিক শিক্ষার পাশাপাশি কুরআন শিক্ষা, ইসলামী আদব-আখলাক ও সুন্দর হাতের লেখার চর্চার মাধ্যমে শিক্ষাজীবনের ভিত্তি গড়ে তোলার আয়োজন।

বিস্তারিত দেখুন
02

নাযেরা বিভাগ

শুদ্ধ উচ্চারণ, মাখরাজ ও তাজবিদের নিয়ম মেনে কুরআনুল কারীম সুন্দরভাবে পড়তে শেখানোর জন্য নিয়মিত তিলাওয়াত ও মশকের ব্যবস্থা।

বিস্তারিত দেখুন
03

হিফয বিভাগ

কুরআনুল কারীম হিফযের পাশাপাশি নিয়মিত সবক, আমুখতা ও দাওরের মাধ্যমে শিক্ষার্থীদের হিফয নির্ভুল ও মজবুত করার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বিস্তারিত দেখুন
04

শুনানি বিভাগ

হিফয সম্পন্নকারী শিক্ষার্থীদের নিয়মিত কুরআনুল কারীম শোনানো, দাওর ও পুনরাবৃত্তির মাধ্যমে হিফযকে মজবুত ও নির্ভুল রাখার বিশেষ ব্যবস্থা।

বিস্তারিত দেখুন
05

কিতাব বিভাগ

দ্বীনি জ্ঞান, আরবি ভাষা ও ইসলামী শাস্ত্রের বিভিন্ন বিষয়ে ধারাবাহিক পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান ও যোগ্যতা বিকাশের ব্যবস্থা।

বিস্তারিত দেখুন

সবার মতামত

আ আব্দুর রহমান অভিভাবক

আমার সন্তান এই মাদরাসায় ভর্তি হওয়ার পর থেকে দ্বীনী ও দুনিয়াবি উভয় দিক থেকেই যথেষ্ট উন্নতি করেছে।

ই ইমরান হোসেন প্রাক্তন ছাত্র

এখানকার শিক্ষকদের আন্তরিকতা ও পাঠদানের পদ্ধতি সত্যিই প্রশংসনীয়।

ফ ফাতেমা বেগম অভিভাবক

আবাসিক পরিবেশ নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ, যা একজন অভিভাবক হিসেবে আমাকে নিশ্চিন্ত রাখে।

সদকায়ে জারিয়ার সুযোগ

মাদরাসার উন্নয়নে অংশ নিন

আপনার দান আমাদের ছাত্রদের শিক্ষার পথ সুগম করবে

স্বচ্ছ অনুদান শিক্ষা সহায়তা মাদরাসা উন্নয়ন
দান করুন