জামি‘আ সিরাজুল উলূম একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে কুরআন-সুন্নাহর শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের আদব-আখলাক, নৈতিকতা ও প্রয়োজনীয় সাধারণ শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া হয়। আমাদের লক্ষ্য হলো এমন একটি সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ তৈরি করা, যেখানে একজন শিক্ষার্থী জ্ঞান অর্জনের পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।
নূরানী কিন্ডারগার্টেন, নাযেরা, হিফজ ও কিতাব বিভাগের মাধ্যমে শিক্ষার্থীদের বয়স, যোগ্যতা ও প্রয়োজন অনুযায়ী শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। কুরআন তিলাওয়াত ও হিফজের পাশাপাশি বাংলা, আরবি ও ইংরেজি ভাষায় দক্ষতা, সুন্দর হাতের লেখা, নিয়ম-শৃঙ্খলা এবং ইসলামী আদব-আখলাকের চর্চাকে আমরা গুরুত্ব দিয়ে থাকি।
শিক্ষার্থীদের নিরাপত্তা, যত্ন ও সুন্দর পরিবেশ নিশ্চিত করার জন্যও আমাদের রয়েছে প্রয়োজনীয় ব্যবস্থাপনা। অভিভাবকদের আস্থা ও পরামর্শকে সঙ্গে নিয়ে একজন শিক্ষার্থীকে দ্বীনি জ্ঞান, নৈতিকতা ও ভবিষ্যৎ জীবনের প্রয়োজনীয় যোগ্যতায় গড়ে তোলাই আমাদের শিক্ষা কার্যক্রমের মূল উদ্দেশ্য।